লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২৬, ১৪:১৭
অ- অ+

লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সোমবার (১৮ মে) সকালে দেশে ফেরেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে গত ৯ মে স্বাস্থ্য পরীক্ষা ও ফলো-আপ চিকিৎসার জন্য তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সেখানে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় হৃদযন্ত্রে একটি ব্লক ধরা পড়ে।

পরবর্তীতে ১২ মে জরুরি ভিত্তিতে তার এনজিওপ্লাস্টি করা হয় এবং সফলভাবে একটি স্টেন্ট (রিং) স্থাপন করেন চিকিৎসকরা।

(ঢাকাটাইমস/১৮ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে শ্রমিক বিক্ষোভে অর্থায়নের অভিযোগে আলোচনায় তারিক আল মামুন, খতিয়ে দেখছে গোয়েন্দারা
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ৪ হাজার কোটি টাকার প্রকল্প
সুন্দরার ‘ফ্যাব ফ্রাইডে’ ক্যাম্পেইনে সুগন্ধি, স্কিনকেয়ার, মেকআপ ও টয় কালেকশনে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়
খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী