গাজীপুরে আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৬, ১০:৪৬| আপডেট : ২০ মে ২০২৬, ১১:১৬
অ- অ+

গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে আনসার ও ভিডিপি একাডেমিতে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং তৃণমূল পর্যায়ের আর্থ-সামাজিক উন্নয়নে নিয়োজিত বাহিনীটির এ বার্ষিক আয়োজনকে ঘিরে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সকালে প্রধানমন্ত্রী সমাবেশস্থলে পৌঁছালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সিনিয়র সচিব মো. মনজুর মোর্শেদ চৌধুরী ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ।

অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বর্ণাঢ্য ও সুশৃঙ্খল কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন মঞ্চ থেকে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন।

এ সময় বাহিনীর চৌকস সদস্যরা প্রধানমন্ত্রীকে বিশেষ গার্ড অব অনার প্রদান করেন। জাতীয় সমাবেশকে কেন্দ্র করে একাডেমি প্রাঙ্গণে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বাহিনীর সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে, গাজীপুর মহানগরীর গাছা এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপনেরও কথা রয়েছে প্রধানমন্ত্রীর সফরসূচিতে।

(ঢাকাটাইমস/২০ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা