ট্রেনে ফিরতি যাত্রা: আজ বিক্রি হবে ১ জুনের টিকিট

আসন্ন ঈদুল আজহায় ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার (২১ মে) থেকে। আজ শুক্রবার (২২ মে) মিলছে ১ জুনের টিকিট। সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে।
রেলওয়ের ঘোষণা অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলীয় ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলীয় ট্রেনের টিকিট পাওয়া যাবে দুপুর ২টা থেকে। আগের মতো এবারও সব আসনের টিকিট শুধুমাত্র অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ৩১ মে যাত্রার টিকিট বিক্রি হয়েছে ২১ মে। এ ছাড়া ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট ২৫ মে বিক্রি করা হবে।
রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রার এই অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কাটার সময় উল্লেখ করতে হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































