সৌদি আরবে পৌঁছেছেন ৭৯১৬৪ জন বাংলাদেশী হজযাত্রী, মোট মৃত্যু ২৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২৬, ১১:১৯
অ- অ+

চলতি বছরে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন হজযাত্রী ও ব্যবস্থাপনা সদস্য সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৩ হাজার ৯২৬ জন।

হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ২৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৮ জন পুরুষ এবং ৯ জন নারী। মৃত্যুর ঘটনা ঘটেছে মক্কা ও মদিনায়; মক্কায় ১৮ জন এবং মদিনায় ৯ জন ইন্তেকাল করেন।

হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ বছর হজ এজেন্সি, হাব প্রতিনিধি এবং বিভিন্ন টিমের ব্যবস্থাপনা সদস্যসহ মোট ৭৭৪ জন সৌদি আরবে অবস্থান করছেন।

আজ রবিবার (২৪ মে) বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাংলাদেশ হজ অফিসের সমন্বিত তথ্যে এসব বিষয় নিশ্চিত করা হয়।

হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত মোট ২০১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮টি, সৌদি এয়ারলাইন্স ৭৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩০টি ফ্লাইট পরিচালনা করেছে।

পরিবহন পরিসংখ্যান অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেছেন ৩৮ হাজার ৭০২ জন, সৌদি এয়ারলাইন্সে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ১২ হাজার ১৫৭ জন হজযাত্রী।

চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে। বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরব যাত্রা শুরু হয় গত ১৮ এপ্রিল এবং শেষ হজ ফ্লাইট গেছে ২১ মে। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।

(ঢাকাটাইমস/২৪ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বুড়িগঙ্গাসহ নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন কর্মসূচি ঘোষণা করলো ১১ দলীয় ঐক্য
সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের
সাভার মডেল থানার নতুন ওসিকে ঘিরে বিতর্ক, অতীত নিয়ে নানা অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা