ঈদযাত্রায় নিরাপদে চলাচলে ডিএমপির জরুরি নির্দেশনা, মানতে হবে বাসমালিক-যাত্রীদের

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ মে ২০২৬, ১৪:১৫
অ- অ+

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বাসমালিক, শ্রমিক, যাত্রী এবং পথচারীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ রবিবার (২৪ মে) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বাসমালিক ও শ্রমিকদের জন্য ১৪টি নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

১। বাস যাত্রার নির্ধারিত শিডিউল অনুযায়ী টার্মিনাল থেকে বাস ছাড়তে হবে।

২। যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

৩। যাত্রীদের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার বা হয়রানি করা যাবে না।

৪। একই সিট একাধিক ব্যক্তির কাছে বিক্রি করা নিষিদ্ধ।

৫। বাসের ছাদে অতিরিক্ত যাত্রী বহন, পণ্য ও পশুবাহী (বিশেষ করে ফিরতি) যানবাহনে যাত্রী বহন করা যাবে না।

৬। চালকদের বেপরোয়া গতি পরিহার করে গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে।

৭। ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, রাস্তার বাঁক ও সরু ব্রিজে ওভারটেকিং করা যাবে না।

৮। চালকদের একটানা ৫ ঘণ্টা এবং দিনে ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করা যাবে না।

৯। বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র ছাড়া এবং নেশাজাতীয় দ্রব্য সেবন করে বা অসুস্থ অবস্থায় গাড়ি চালানো যাবে না।

১০। গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোন বা ইয়ারফোন ব্যবহার এবং গাড়িতে উচ্চস্বরে গান বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

১১। কোনো অবস্থাতেই উল্টো রাস্তায় গাড়ি চালানো যাবে না।

যাত্রীদের নিরাপত্তার জন্য বলা হয়েছে–

১। সড়কের যত্রতত্র দাঁড়িয়ে বাসে না উঠে নির্দিষ্ট টার্মিনাল বা কাউন্টারে গিয়ে বাসে উঠতে হবে। ২। বাস যাত্রার নির্ধারিত সময়ের আগেই কাউন্টার বা টার্মিনালে হাজির হতে হবে।

৩। যাত্রাপথে অপরিচিত কারো দেয়া কোনো খাবার বা পানীয় গ্রহণ করা যাবে না।

৪। মালামাল নিজস্ব হেফাজতে ও দায়িত্বে রাখতে হবে।

৫। চলন্ত গাড়িতে ওঠানামা করা এবং পণ্যবাহী বা পশুবাহী মোটরযানে যাত্রী হয়ে যাতায়াত করা থেকে বিরত থাকতে হবে।

৬। রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ, আন্ডারপাস বা জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে।

পথচারীদের জন্য নির্দেশনা

পথচারীদের জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ ও আন্ডারপাস দিয়ে রাস্তা পারাপার হতে বলা হয়েছে। রাস্তা পার হওয়ার সময় দৌড়ানো বা মোবাইলে কথা বলা যাবে না এবং সবাইকে ফুটপাত দিয়ে চলাচল করতে বলা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ঈদযাত্রায় যে কোনো জরুরি প্রয়োজনে টার্মিনালের পুলিশ কন্ট্রোল রুম বা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করা যাবে। পবিত্র ঈদযাত্রা সফল করতে ডিএমপি নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

(ঢাকাটাইমস/২৪ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুর্মিটোলায় 'জয় বাংলা' স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল হামলা, কনস্টেবল আহত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৭৭, মামলা ৫৫
মিরপুরে শ্রমিক বিক্ষোভে অর্থায়নের অভিযোগে আলোচনায় তারিক আল মামুন, খতিয়ে দেখছে গোয়েন্দারা
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ৪ হাজার কোটি টাকার প্রকল্প