ঈদের দিন সড়কে ঝরল ২০ প্রাণ

অনলাইন ডেস্ক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ২৯ মে ২০২৬, ০৯:৩২
অ- অ+
ফাইল ফটো

ঈদুল আজহার দিন দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। গোপালগঞ্জ, নাটোর, চট্টগ্রাম, দিনাজপুর, পটুয়াখালী, টাঙ্গাইল, চাঁদপুর ও ময়মনসিংহে এসব দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ছয়জন নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। ঘটনাস্থলেই একই পরিবারের দুজন এবং মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেন। আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। পরে আরও একজনের মৃত্যু হলে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় ছয়জনে।

স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত গতি ও বেপরোয়া চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।

দিনাজপুরে বৃষ্টির মধ্যে গোবিন্দগঞ্জ থেকে ভাদুড়িয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে নারী ও শিশুসহ চারজন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর দুই শিশুর মৃত্যু হয়।

এ ছাড়া নাটোরে চারজন, চট্টগ্রামে তিনজন, পটুয়াখালীতে দুজন এবং টাঙ্গাইল, চাঁদপুর ও ময়মনসিংহে একজন করে নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট জেলার পুলিশ জানিয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি