পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৯ মে ২০২৬, ২০:০৩
অ- অ+

টাঙ্গাইল পৌর শহরের বেবি স্ট্যান্ড এলাকায় অস্থায়ী গরুর হাট পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি আজ এই অস্থায়ী গরুর হাট পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ গ্রহণ করেন। প্রতিমন্ত্রীর উদ্যোগে এবং তার সরাসরি অংশগ্রহণে পরিচালিত এ অভিযানে বিভিন্ন স্বেচ্ছাসেবকবৃন্দ অংশ নেন।

অভিযান চলাকালে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সশরীরে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন এবং দ্রুততম সময়ে হাটসংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশনা প্রদান করেন।

সুলতান সালাউদ্দিন টুকু পশুর হাটের কারণে সৃষ্ট বর্জ্য দ্রুত অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ ও নাগরিক ভোগান্তি কমিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করেন। তার এ উদ্যোগে সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়।

প্রতিমন্ত্রীর এ উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি করে এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর পরিবেশ নিশ্চিতকরণে দায়িত্বশীলতার একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

এই পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য অপসারণ কার্যক্রমে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম’-এর প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল-সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

এরপর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল শহরের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’ এবং জেলা পুলিশ লাইন্স মাঠ প্রাঙ্গণে ‘পুলিশ লাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অনৈতিক কর্মকা- ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে এবং একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

তিনি তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রেখে মাঠমুখী করতে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হওয়ার আহ্বান জানান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা
‘তথ্য ফাঁস করলে ইনস্পেক্টরকে ঝুলিয়ে দেব’, কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুলের বক্তব্য ভাইরাল
জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না: ডা. জাহিদ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনীতে গণতান্ত্রিক ঐক্যের আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা