১২ কেজি ১৮৮৫ টাকা
গ্যাস সিলিন্ডারের দাম কমে যত হলো

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের দাম কমানো হয়েছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা থেকে কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) এক বার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি জানিয়েছে, নতুন নির্ধারিত দরে ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমেছে।
এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সর্বশেষ ১৯ এপ্রিল ১২ কেজির এলপি গ্যাসের দাম ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা আগের দামের তুলনায় ২১২ টাকা বেশি ছিল। তারও আগে ২ এপ্রিল আরও ৩৮৭ টাকা বাড়িয়ে দাম ১৭২৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। দুই দফায় মোট ৫৯৯ টাকা বাড়ানোর পর এবার কিছুটা কমানো হলো এলপি গ্যাসের দাম।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












