সড়কে প্রাণ গেল ৫ জনের, চকরিয়া ও সরাইলে বাস দুর্ঘটনায় আহত অন্তত ৬০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৬, ১৯:০৭
অ- অ+

কক্সবাজারের চকরিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ দুই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।

চকরিয়ায় মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া ঢালায় বেলা সোয়া ২টার দিকে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন অন্তত ৫০ জন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, কক্সবাজারমুখী ‘এভারগ্রীন’ পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘চকরিয়া সার্ভিস’-এর একটি মিনিবাসের সংঘর্ষ হয়। এতে মিনিবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং উভয় বাসের সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। আহতদের মালুমঘাট, চকরিয়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব বলেন, ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে চালক, সহকারী ও কয়েকজন নারী যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।

সরাইলে খাদে পড়ে নিহত ৪

এর আগে দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বইশামোড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে নারী ও শিশুসহ চারজন নিহত হন এবং আহত হন অন্তত ১০ জন।

নিহতরা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মুন্সি আরশ আলী ও শিশু আলিফ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাইকপাড়ার মৌসুমী দাস এবং নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের তনয় কুমার মজুমদার।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সেটি খাদে পড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালায়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কার্যক্রমও চালানো হচ্ছে।

দুই দুর্ঘটনার পর সংশ্লিষ্ট মহাসড়কে উদ্ধার তৎপরতা চালানো হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমানবন্দর এলাকায় হর্ন বাজানোয় কঠোর এডিসি রুবেল হক, মামলা-জরিমানা
ব্রাজিল সমর্থকদের জন্য সার্ভিস চার্জ ফ্রি করল উইসডম এডুকেশন
অ্যাক্রেডিটেশন বৈশ্বিক প্রতিযোগিতায় শিল্পখাত টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার: প্রধানমন্ত্রী
‘১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ’: সংসদে রুমিন ফারহানার ক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা