তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২৬, ১৬:০৭
অ- অ+

দেশের জ্বালানি চাহিদা পূরণে আগামী তিন মাসে (জুন-আগস্ট) প্রায় ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানি করবে সরকার। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গ্যাস অয়েল, জেট জ্বালানি, ফার্নেস অয়েল ও পেট্রলজাতীয় জ্বালানি আমদানি করা হবে।

বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ–সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে জ্বালানি তেলগুলো আমদানি করবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন সংস্থাটি এ বিষয়ে চারটি পৃথক প্যাকেজের প্রস্তাব উপস্থাপন করে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, মোট ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির পথ খুলেছে। এর মধ্যে সবচেয়ে বড় সরবরাহ আদেশ পেয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ইউনিপেক সিঙ্গাপুর। প্রতিষ্ঠানটি প্রায় ৭ হাজার ৬৭৩ কোটি টাকার জ্বালানি তেল সরবরাহ করবে।

এ ছাড়া ভিটল এশিয়া দুটি প্যাকেজের মাধ্যমে প্রায় ৭ হাজার ৪৬১ কোটি টাকার জ্বালানি তেল সরবরাহ করবে।

সরকারি কর্মকর্তারা জানান, বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও পরিবহন খাতে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত আমদানি কর্মসূচির অংশ হিসেবে এসব তেল কেনা হচ্ছে। জুন থেকে আগস্ট সময়কালে দেশের জ্বালানি মজুত ও সরবরাহব্যবস্থা নির্বিঘ্ন রাখতে ক্রয়প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মৃত্যুর মুখ থেকে বিশ্বকাপের মঞ্চে ক্রেইগ গর্ডন
মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি, দুজন গ্রেপ্তার
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণের সুযোগ দিতে কাজ চলছে: গৃহায়নমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা