ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৬, ১০:৪১
অ- অ+

দেশের সাতটি অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (১১ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ পূর্বাভাসে এই সতর্ক সংকেত দেওয়া হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত (পুনঃ ১ নম্বর) দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বর্তমানে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত বিস্তার লাভ করেছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এটি দেশের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ার অনুকূল পরিস্থিতি তৈরি হবে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

তিনি আরও জানান, শুক্রবার (১২ জুন) ও শনিবার (১৩ জুন) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ওই দুই দিনেও দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং কিছু স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

(ঢাকাটাইমস/১১ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম
হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও ধস
ইরান ১২টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে গুঁড়িয়ে দিল যুক্তরাষ্ট্রের ৩টি যুদ্ধবিমানকে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা