সবুজ বাংলাদেশ গড়তে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২৬, ১৫:২২| আপডেট : ১৩ জুন ২০২৬, ১৫:২৩
অ- অ+

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (১৩ জুন) দুপুরে কক্সবাজারের মালুমঘাট সংরক্ষিত বন এলাকায় একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন প্রজাতির মোট ১১টি গাছের চারা রোপণ করেন।

সরকারি সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল ক্ষমতায় এলে পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। সেই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই কর্মসূচির যাত্রা শুরু হলো।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। এর মাধ্যমে বনাঞ্চল সম্প্রসারণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, কার্বন নিঃসরণ হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়ক পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কর্মসূচির প্রথম ধাপে দেশের ৪৯টি জেলার ১৪৯টি উপজেলায় প্রায় দেড় কোটি গাছের চারা রোপণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সরকারের আশা, এই উদ্যোগ দেশের সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

(ঢাকাটাইমস/১৩ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রপ্তানি ধরে রাখতে জোরালো প্রতিযোগিতায় নামতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
পাঁচ মাসে ধর্ষণের শিকার ২৫০ নারী ও শিশু: মহিলা পরিষদ
রাউজানে যুবদল নেতা মাসুদ চৌধুরী নিহত, রাঙ্গুনিয়ায় সড়ক অবরোধ
জামায়াতের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা