ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে ৮২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০২৬, ১৯:১৭
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানায় ৮ জন, শেরেবাংলা নগর থানায় ২৩ জন, মোহাম্মদপুর থানায় ৩০ জন, আদাবর থানায় ১১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৫ জন এবং হাতিরঝিল থানায় ৫ জন রয়েছে।

তেজগাঁও বিভাগ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, রাজধানীর অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুইজনের ৭ দিনের কারাদণ্ড
মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
১০ বছর লোকসানে পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঋণের দায় নিচ্ছে সরকার
কানাডায় অভিবাসন অভিযানে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার