তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৭৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০২৬, ১৮:১৫| আপডেট : ১৬ জুন ২০২৬, ১৮:২২
অ- অ+

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৭৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশর (ডিএমপি) তেজগাঁও বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, বিভাগের আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধে সংশ্লিষ্ট থানাগুলোতে মামলা রয়েছে অথবা তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানা এলাকা থেকে ৬ জন, শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ২২ জন, মোহাম্মদপুর থানা এলাকা থেকে ৩৫ জন, আদাবর থানা এলাকা থেকে ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ৪ জন এবং হাতিরঝিল থানা এলাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জন্মদিনে জার্মানির জার্সি উপহার পেলেন ট্রাম্প
বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৬০
মাটিচাপা কন্যাশিশু, পুলিশ-জনতা সংঘর্ষে আহত ৩০, ডিসি-এসপির গাড়ি ভাঙচুর
মমতার বাড়ির সামনে কুণালের ওপর পচা ডিম নিক্ষেপ, দুজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা