সংসদকে কার্যকর করতে স্পিকারের ভূমিকার প্রশংসা করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৬, ১৯:১৮
অ- অ+

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র ভূমিকার প্রশংসা করে বলেছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার ও শক্তিশালী বিরোধী দলের আস্থা অর্জনের মাধ্যমে তিনি সংসদকে একটি কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

সোমবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা করেন।

সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী এই সংসদ গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা ধারণ করে গণমানুষের আস্থা অর্জনের মাধ্যমে তার মেয়াদ পূর্ণ করবে বলে তিনি আশাবাদী।

সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে ইউরোপীয় দেশ হিসেবে সুইজারল্যান্ডের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে স্পিকার বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করতে দেশটির অব্যাহত সহযোগিতা কামনা করেন। তিনি বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে আন্তঃসংসদীয় টিম গঠন করে অভিজ্ঞতা বিনিময়েরও প্রস্তাব দেন।

স্পিকার বলেন, বাংলাদেশে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি আইপিইউ’র (ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন) মাধ্যমে দুই দেশের সংসদীয় কার্যক্রম আরও জোরদার করা এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে জনগণের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা সম্ভব। এ লক্ষ্যে তিনি সুইজারল্যান্ড সরকারের সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রদূত রেটো রেংলি বলেন, বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং বেসরকারি উন্নয়ন কার্যক্রমে সুইজারল্যান্ডের সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি সংসদীয় অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও সুইজারল্যান্ড উভয় দেশই উপকৃত হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সূত্র: বাসস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরানকে নিয়ে বড় ঘোষণা দিল যুক্তরাষ্ট্র
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি: তথ্যমন্ত্রী
লখনৌয়ে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা