ভারতের সঙ্গে সম্পর্কের ‘ডিভোর্স’ হতে পারে না: সংসদে জিএম সিরাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৬, ১৯:৩৭
অ- অ+

প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ। তিনি বলেছেন, স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হতে পারে, কিন্তু প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ‘ডিভোর্স’ হয় না।

আজ সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বগুড়া-৫ আসনের এ সংসদ সদস্য এ কথা বলেন।

জিএম সিরাজ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক বজায় থাকা প্রয়োজন। দুই দেশ প্রতিবেশী হওয়ায় একে অপরকে অস্বীকার করার সুযোগ নেই। তিনি বলেন, ‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে। কিন্তু ভারত-বাংলাদেশ প্রতিবেশী হিসেবে যে সম্পর্কে আবদ্ধ, সেই সম্পর্কের ডিভোর্স হতে পারে না।’

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে দেশে বিভিন্ন সময়ে বিতর্কের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দুই দেশের বন্ধুত্বের বিষয়ে ইতিবাচক বক্তব্য দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। এসব প্রতিক্রিয়ার কারণ খুঁজে দেখার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে জিএম সিরাজ বলেন, সীমান্তে ‘পুশ-ইন’ বা জোরপূর্বক লোক পাঠানোর ঘটনা বন্ধ হওয়া উচিত। তিনি ভারত সরকারের প্রতি এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান।

একই সঙ্গে সীমান্ত দিয়ে মাদক পাচারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন বিএনপির এই সংসদ সদস্য। তিনি বলেন, মাদক দেশের তরুণ সমাজ ও শিক্ষার্থীদের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এ সমস্যা মোকাবিলায় দুই দেশের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বাজেট আলোচনায় তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ককে পারস্পরিক সম্মান, সহযোগিতা ও জনগণের মধ্যে আস্থার ভিত্তিতে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা