হজ শেষে দেশে ফিরেছেন ৬৪৬১৭ জন হাজি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২৬, ১০:২৬
অ- অ+

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত মোট ৬৪ হাজার ৬১৭ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। মঙ্গলবার পর্যন্ত ১৭২টি ফিরতি ফ্লাইটে তারা দেশে পৌঁছান বলে জানিয়েছে হজ বুলেটিন।

ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৬০ হাজার ২৯৮ জন হাজি রয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) প্রকাশিত হজ বুলেটিন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৯১টি, সৌদিয়া এয়ারলাইনস ৫৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে। এসব ফ্লাইটের মাধ্যমে হাজিরা দেশে ফিরছেন।

এয়ারলাইনসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮১টি ফ্লাইটে ২৯ হাজার ২৯৯ জন, সৌদিয়া এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে ২২ হাজার ৪৫৯ জন, ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ৪ হাজার ১৮৭ জন হাজি দেশে ফিরেছেন।

হজ বুলেটিনে আরও জানানো হয়েছে, এবারের হজে গিয়ে ৫৪ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা যান। তবে মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এছাড়া ৪১৫ জন হাজি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ১০ জন হাসপাতালে ভর্তি আছেন। সৌদি মেডিক্যাল সেন্টারগুলো ৬৬ হাজার ৯৬৩ জন হাজিকে চিকিৎসাসেবা দিয়েছে। পাশাপাশি মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক ২৮ হাজার ৩৬০ জন হাজিকে বিভিন্ন সেবা প্রদান করেছে।

হজ অফিসের তথ্যমতে, এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জন বাংলাদেশি হজযাত্রীর কোটা নির্ধারিত ছিল।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয়। ২১ মে প্রাক-হজ ফ্লাইট শেষ হয় এবং ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

(ঢাকাটাইমস/২৫ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
দেশের বাজারে দ্বিতীয় দফায় স্বর্ণের দামে বড় ধস
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার
ঢাকায় ভূমিকম্প আতঙ্ক, উচ্চঝুঁকিতে ৫৬ শতাংশ ভবন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা