দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২৬, ১৫:৪৪| আপডেট : ২৬ জুন ২০২৬, ১৬:২৮
অ- অ+

চীনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্লাইটটিতে রাত ৮টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

শুক্রবার বেইজিংয়ের স্থানীয় সময় বিকাল সোয়া ৫টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও একই ফ্লাইটে ফিরছেন।

বেইজিং সফরের শেষ দিনে প্রধানমন্ত্রীকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউ শিয়াওয়ং। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন তিয়াওইউথাই থেকে সফরসঙ্গীদের নিয়ে তিনি বিমানবন্দরে পৌঁছান।

সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রায় ৫০ মিনিটের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দুই নেতার মধ্যে একান্ত বৈঠকও হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রী চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) জাদুঘর পরিদর্শন করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তরুণদেরকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই: ডেপুটি স্পিকার
মালয়েশিয়া থেকে আসা নতুন মাদকের চালান জব্দ, পুরস্কৃত ডিএনসির গোয়েন্দা কর্মকর্তা মেহেদী হাসান
শাহজালাল (রহ.) মাজারে দানের অর্থ ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি
ব্রিটেনের শীর্ষ করদাতার তালিকায় রাজা চার্লস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা