আজ দেশজুড়ে ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২৬, ১১:১৩| আপডেট : ২৯ জুন ২০২৬, ১১:১৫
অ- অ+

দেশের ২৯ হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হচ্ছে আজ সোমবার। রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানটি দুপুর ২টায় শুরু হবে।

সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নে সম্পৃক্ত করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী পাঁচ বছরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা রয়েছে। এই কর্মসূচির আওতায় মোট ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে—

  • ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়
  • ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ
  • ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ বছর ১টি ফলদ, ১টি বনজ ও ১টি ঔষধি গাছ রোপণ করা হবে। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিটি প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা করে বিশেষ অনুদান দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।

(ঢাকাটাইমস/২৯ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক ঘণ্টারও কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, সতর্কতার আহ্বান
চীনের সিচুয়ানে ৫.৫ মাত্রার ভূমিকম্প, জরুরি অবস্থা জারি
হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র–ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়লো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা