যেসব জেলায় আজ ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৬, ০৯:০৫
অ- অ+

দেশের কয়েকটি জেলায় আজ দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে নবরে জানিয়েছে আবহাওয়া অফিস। ।

আজ শুক্রবার (৩ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বেলা ১টা পর্যন্ত আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানায় সংস্থাটি।

সতর্কবার্তায় বলা হয়, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/৩জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নড়াইলে প্রতিবন্ধী যুবক হত্যার প্রতিবাদে বিক্ষোভ, দ্রুত বিচার দাবি  
বিশ্বকাপে ৮৮ বছরের যে অপেক্ষা সুইসদের
ভূমিকম্পের আট দিন পর ১৪০ টন ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার
বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা