শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মায়ের আবেগঘন বক্তব্যে চোখ ভিজল প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৬, ১৪:৩৯
অ- অ+

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে শহীদ আবদুল্লাহ বিন জাহিদের (১৬) মায়ের আবেগঘন বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে উত্তরা বিমানবন্দর এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন জাহিদ।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) আয়োজিত স্মরণসভায় শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মায়ের বক্তব্য চলাকালে সময়ে তার আকুতিতে চোখে জল আসে প্রধানমন্ত্রীর।

শনিবার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের এই সম্মেলন কেন্দ্রে ‘জুলাই জাতীয় সম্মেলন’ ও স্মরণসভার আয়োজন করা হয়। ‘৩৬ জুলাই’ অর্থাৎ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’।

অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে প্রাণ হারানো কয়েকজন শহীদের পরিবারের সদস্য মঞ্চে এসে তাঁদের সন্তান ও স্বজনদের হারানোর লড়াকু দিনগুলোর স্মৃতি তুলে ধরেন। এসময় শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মা বক্তব্য দিতে গিয়ে বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁর সন্তানের আত্মত্যাগের স্মৃতিচারণে মিলনায়তনে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হন।

মিলনায়তনে উপস্থিত দর্শক-শ্রোতাদের পাশাপাশি সামনের সারিতে বসা প্রধানমন্ত্রী তারেক রহমানও তাঁর অশ্রু ধরে রাখতে পারেননি। অকপটেই তার চোখে পানি চলে আসে। এসময় প্রধানমন্ত্রীর দুচোখে পানি টলমল করতে দেখা যায়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমির খানের বিয়ে আগামীকাল, উপস্থিত থাকবেন দুই প্রাক্তন স্ত্রীও!
চকবাজারের হাজী আবুল বাশার সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা