ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কায় বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৬, ১২:১৮
অ- অ+

টানা ভারী বর্ষণের কারণে পর্যটক ও জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (৭ জুলাই) বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের ফলে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি তৈরি হয়েছে। বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি ও সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কা বিবেচনায় নিয়ে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, বন্ধের সময়ে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে।

এ সময় সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

প্রশাসন সূত্র জানায়, কয়েক দিনের অতিভারী বর্ষণে বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি সড়কে পানি জমে যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হচ্ছে। এ পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতেই পর্যটনকেন্দ্রগুলো সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে মাতামুহুরী নদীঘাট হয়ে নয়াপাড়ার কিছু নিচু জায়গা পানিতে তলিয়ে গেছে, লামা বাজার হতে লামা সরকারী উচ্চ বিদ্যালয় রোডের কিছু অংশও পানির নিচে।

এদিকে লামা হলিচাইল্ড পাবলিক স্কুল সহ আশেপাশের অঞ্চল পানিতে অবরুদ্ধ হয়ে পড়েছে।এতে অত্র অঞ্চলে বসবাসকারীদের যোগাযোগ ব্যবস্থা ঝুকিপুর্ণ হয়ে পড়েছে।

এছাড়া ভারী বর্ষণের ফলে পাহাড় ধ্বসের সম্ভাবনা রয়েছে, পাহাড়ের ঢালুতে বসবাসরত ঘরবাড়ী ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/৭ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
৩৩০ মিলিমিটার বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম: বিমানবন্দর সড়কে ধস, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
আনসার সদস্যদের তৎপরতায় বিমানবন্দরে হারানো শিশু মায়ের কোলে ফিরল
আর্জেন্টিনা-মিশর লড়াই রাত ১০টায়, সরাসরি দেখবেন যেসব প্ল্যাটফর্মে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা