বিড়ম্বনার বিপরীতে

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৬, ১৬:০৪
অ- অ+

ভালো মানুষ হয়ে যদি তুমি

উপেক্ষার পাত্রও হও,

তবুও ভালো মানুষই থেকো।

মানুষের চোখের বিচার

চরিত্রের শেষ বিচার নয়।

অনেক সত্যই দীর্ঘকাল

নিঃশব্দে ভুল বোঝাবুঝির শাস্তি ভোগ করে।

ভালো মানুষ হয়েছো বলে

তুমি কিন্তু অযোগ্য নও;

বরং তুমি এমন এক আয়না,

যেখানে অনেকেই নিজের বিকৃত মুখ দেখতে পায় বলে

তোমার দিকেই তাকাতে চায় না।

অবহেলা কখনো মূল্য নির্ধারণ করে না—

হীরা যেমন মাটির নিচেই জন্মায়,

তেমনি মানুষের শ্রেষ্ঠত্বও হতে পারে উপেক্ষার আবরণে প্রদীপ্ত।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ বৃষ্টির সঙ্গে কমতে পারে তাপমাত্রা
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদী হাসানকে
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন
আবদুল্লাহপুর ফ্লাইওভারে মুমূর্ষু ৯ মাসের শিশুকে উদ্ধার, হাসপাতালে ভর্তি করল পুলিশ