নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বোমা বিস্ফোরণে আহত ৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৬, ১১:০৪
অ- অ+

নারায়ণগঞ্জের ফতুল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িঘর ভাঙচুর, হামলা ও বোমা বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ওই এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের দুটি দল রয়েছে। ব্রাজিল সমর্থক অপূর্ব ও তার অনুসারীদের সঙ্গে আর্জেন্টিনা সমর্থক হাবিব ও তার অনুসারীদের বিরোধ তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিশ্বকাপের একটি ম্যাচে আর্জেন্টিনার জয় উদযাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে সোমবার ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর ব্রাজিল সমর্থকদের উল্লাসকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। অভিযোগ রয়েছে, ব্রাজিল সমর্থকদের একটি দল আর্জেন্টিনা সমর্থকদের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় নারীসহ কয়েকজনকে মারধর করা হয়। পরে চলে যাওয়ার সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ও আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে ব্রাজিল সমর্থকদের আবারও সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, বিশ্বকাপ খেলা নিয়ে সংঘর্ষে জড়ানো ব্যক্তিরা সবাই কিশোর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয় পক্ষের লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/২১ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তাল ভারত, দিল্লি অভিমুখে শত শত কৃষক
রোয়াংছড়িতে দেবতাখুম ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৯৭
বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা