শাহজালাল বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার, স্বজনের কাছে হস্তান্তর

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৬, ১৯:৪৮
অ- অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া ছয় বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে পরিচয় নিশ্চিতের পর তার স্বজনের কাছে হস্তান্তর করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

সোমবার সকালে বিমানবন্দরের বহুতল কার পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

আনসার জানায়, সকাল সাড়ে ৯টার কিছু আগে বিমানবন্দরের বহুতল কার পার্কিং এলাকায় দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. মিজানুর রহমান কান্নারত ও অভিভাবকবিহীন অবস্থায় মো. আব্দুল্লাহ মাতব্বর (৬) নামের এক শিশুকে দেখতে পান। শিশুটি ইতালিপ্রবাসী মোহাম্মদ আজিজুল ইসলামের ছেলে। নিরাপত্তার স্বার্থে তিনি তাৎক্ষণিকভাবে শিশুটিকে নিজের হেফাজতে নেন।

পরে বিষয়টি শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিনকে জানানো হলে তিনি ঘটনাস্থলে গিয়ে শিশুটির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে স্বজনদের খোঁজ শুরু করেন। একই সঙ্গে বিমানবন্দরে মাইকিং করে শিশুটির পরিবারের সদস্যদের খোঁজ করা হয়।

একপর্যায়ে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকা থেকে শিশুটির মামা মো. সুমন মাতব্বরকে শনাক্ত করা হয়। পরে ডিএসও কার্যালয়ে প্রয়োজনীয় পরিচয় যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষের উপস্থিতিতে শিশুটিকে তার মামার কাছে হস্তান্তর করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশুটিকে ফিরে পেয়ে তার স্বজনরা আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা, দায়িত্বশীলতা ও মানবিক ভূমিকার প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
সন্তানদের নিয়ে ইসফাতারা রনির নতুন গান ‘লক্ষ্মী সোনামণি’
‘বিচারের কথা’ বলে ডেকে নিয়ে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, থানায় মামলা
সরকার হঠাৎ মন্ত্রীদের 'পুলিশ প্রটোকল' তুলে নিল কেন, কতদিন কার্যকর থাকবে?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা