রাজশাহীতে মারধরে রিকশাচালকের মৃত্যুর অভিযোগ

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৬, ১৫:০৫
অ- অ+

রাজশাহীতে মারধরে এক রিকশাচালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার রাত ১০টার দিকে নগরের মালোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে হত্যা মামলা করতে পরিবারের পক্ষ থেকে থানায় একটি এজাহার দেওয়া হয়েছে।

নিহত রিকশাচালকের নাম মো. পলাশ (৪৫)। তার বাড়ি নগরের রাজারহাতা এলাকায়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে রাখা হয়েছে।

নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, পলাশ অসুস্থ ছিলেন। রক্তচাপ মাপার জন্য রাতে তিনি মালোপাড়া এলাকার একটি ওষুধের দোকানে যান। এ সময় তার রিকশা রাখার জন্য সেখানে একটু যানজট সৃষ্টি হয়। তখন পাশের সীমান্ত হোমিও হলের মালিক ও কর্মচারীরা তাকে রিকশা সরাতে বলেন। এ নিয়ে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়।

তখন পুলিশ গিয়ে বিষয়টি মীমাংসা করে দেয়। আর স্থানীয়রা অসুস্থ রিকশাচালক পলাশকে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, এ ঘটনায় হত্যা মামলা করতে হামিও হলের মালিক-কর্মচারীদের বিরুদ্ধে রাত ৩টায় থানায় একটি এজাহার দিয়েছেন পরিবারের সদস্যরা। তিনি বাইরে আছেন। তবে মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অটোভ্যানের জন্য বন্ধুকে হত্যা, ২৪ ঘণ্টায় রহস্য উদ্‌ঘাটন
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি
ফখরুলের পর স্থানীয় সরকারে সালাহউদ্দিন, এ্যানি স্বরাষ্ট্রে?
গাজীপুর সাফারি পার্কে ৪ দিনের ব্যবধানে দুই হাতির মৃত্যু!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা