নিখোঁজের ৪ দিন পর বেগবতী নদী থেকে ট্রাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৬, ১৭:২৫
অ- অ+

ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর রমজান আলী (৪৫) নামে এক ট্রাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সদর উপজেলার বিষয়খালী বাজারের পাশে বেগবতী নদী থেকে ভাসমান ওই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রমজান আলী সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে।

তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন। দীর্ঘদিন ধরেই তিনি মৃগী রোগে ভুগছিলেন বলে পরিবার সূত্রে দাবি করা হয়েছে।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, গত চারদিন আগে নিখোঁজ হন ট্রাকের হেলপার রমজান আলী। নিখোঁজের পরে ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়রি করে তার পরিবারের লোকজন। পরে আজ দুপুরে বেগবতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঝিনাইদহ সদর থানায় এসআই টিপু সুলতান জানান, খবর পেয়ে ঘটনা স্থলে এসে লাশটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবার লাশটি রমজান আলী (৪৫) এর বলে নিশ্চিত করেছেন।

(ঢাকা টাইমস/১৫আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচল হলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট
সিলিং ফ্যানে ঝুলছিল মডেল রিধি, ভিডিও কলে ছিলেন প্রেমিক
১৫ আগস্ট উপলক্ষে ভোমরা-ঘোজাডাঙ্গা সীমান্তে ফুল-মিষ্টিতে বাংলাদেশ-ভারতের শুভেচ্ছা বিনিময়
আত্রাইয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা