সৈয়দপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকারের অভিযান 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৬, ১৯:২৩
অ- অ+

নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ সৈয়দপুর উপজেলায় অভিযান চালিয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে শনিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের বিচালী পট্টি, শহীদ ডা. জহুরুল হক রোড এবং কাঁচামাল মার্কেটে এই অভিযান চালানো হয়।

অভিযানে সুগন্ধি চাল, ডিম, কাঁচা সবজি, কাঁচা মরিচ প্রভৃতি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পর্যবেক্ষণ করা হয়। এসময় সুগন্ধি চিনিগুড়া চালের মূল্যবৃদ্ধির অপরাধে সাব্বির চাউল ঘরকে ১২ হাজার টাকা এবং হাইড্রোজ দিয়ে জিলাপি তৈরির অপরাধে মুন হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলার সহকারী পরিচালক সামসুল ইসলাম।

তিনি বলেন, বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক পাওয়া গেছে। তবে জনস্বার্থে অভিযান চলমান থাকবে। দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করাসহ সকল ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।

(ঢাকা টাইমস/১৫আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেসিডেন্ট জিয়া হত্যায় জড়িত মোজাফফরকে যে পরামর্শ দিয়েছিল শেখ হাসিনা
কুয়াকাটাকে পূর্ণাঙ্গ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে চান সামীমুজ্জামান
প্রধানমন্ত্রীর আগমনে ফেনীর সব প্রত্যাশা পূরণ হবে: পরিবেশমন্ত্রী
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০৫