এদেশে কোন আইনশৃঙ্খলা নেই, মানুষের নিরাপত্তা নেই: আমির হামজা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, ১৬:৩৭
অ- অ+

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেন, এদেশে কোন আইনশৃঙ্খলা নেই, মানুষের নিরাপত্তা নেই। আল্লাহ এর ওপর নিজের নিরাপত্তার ভার তুলে দেয়ার কথাও বলেন তিনি। এ সময় দোষীদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা (আল্টিমেটাম) দেন । এছাড়া, রোববার (১৬ আগস্ট) বিকেলে দলের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ঘোষণা দেয়া হয়।

রোববার (১৬ আগস্ট) বেলা ১২টার দিকে কুষ্টিয়া শহরের হাজী শরীয়তুল্লাহ একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আমির হামজা লিখিত বক্তব্যে বলেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করা এবং আমার গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নস্যাৎ করতেই পূর্বপরিকল্পিতভাবে গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা আমার ওপর অতর্কিত হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনি এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজখবর নিয়ে ফেরার পথে গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা তার গাড়িবহরে পূর্বপরিকল্পিত ও অতর্কিত হামলা চালিয়েছে। এটি কোনো আকস্মিক ঘটনা নয়।

মুফতি আমির হামজা আরও বলেন, একজন জনপ্রতিনিধি ও আলেম হিসেবে জনগণের নিরাপত্তায় কাজ করা আমার দায়িত্ব। কিন্তু রাজনীতির নামে যারা একজন সংসদ সদস্যের ওপর পরিকল্পিত হামলা চালায়, তারা সমাজ ও কুষ্টিয়াবাসীর শত্রু।

সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে হামলার মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি স্থানীয় পুলিশ ও প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্ত থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানান। তবে প্রশাসন দ্রুত হামলাকারীদের আইনের আওতায় না আনলে, কুষ্টিয়ার শান্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এর কঠোর জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া- ২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আমনের সংসদ সদস্য আফজাল হোসেনসহ জেলা জামায়াতের শীর্ষ পর্যায়ে নেতাকর্মীরা অংশ নেয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় চরম ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তরুণদের কর্মসংস্থানে দেশের জলাশয় সংস্কার ও মাছের পোনা ছাড়া হবে: প্রধানমন্ত্রী
আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে লড়বেন হিরো আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা