শ্রীপুরে ৮ হাজার পিস  ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৬, ১৬:২২
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কাদের নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মুলাইদ এলাকায় শ্রীপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মুলাইদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন কাদেরকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৮ হাজার পিস বলে নিশ্চিত করে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘদিন ধরে কাদের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারেন। উদ্ধার হওয়া ইয়াবাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কার কাছে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তার ব্যক্তির সঙ্গে মাদক কারবারে আরও কেউ জড়িত কি না, সে বিষয়েও তদন্ত করছে পুলিশ।

শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

(ঢাকা টাইমস/১৮আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিবি হারুনের ‘শিষ্য’ অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আরাফায় লেনিনকে রাঙামাটিতে সংযুক্ত
গাজা উপত্যকায় ইসরায়েলের ড্রোন হামলা নিহত ৬
যার বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ, তিনিই এখন কুষ্টিয়া সদর থানার ওসি
কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা