গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৬, ১৬:৪৭
অ- অ+

গোপালগঞ্জের বৌলতলীতে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

মঙ্গলবার (১৮ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শফিউল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী সোনালী পরিবহনের একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।

খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

(ঢাকা টাইমস/১৮আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর
যুক্তরাষ্ট্রের পরমাণু হামলার জবাব পরমাণুতেই দেবে ইরান!
মেলান্দহে প্রাথমিক বিদ্যালয়ের প্রজেক্টর চুরি, এখনো চোর ধরতে পারেনি পুলিশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা