ময়মনসিংহে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৬, ১৮:০০
অ- অ+

ময়মনসিংহের ত্রিশালে আঃ সালাম (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ত্রিশাল থানা ও এলাকাবাসী সূত্রে জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় সংলগ্ন ডোবায় অজ্ঞাত একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে ত্রিশাল থানা পুলিশকে খবর দিলে ত্রিশাল থানার এস আই রুবেল সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে ত্রিশাল থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে ত্রিশাল থানার এস আই রুবেল জানান, নিহত ওই ব্যক্তির নাম আঃ সালাম। তিনি পাশ্ববর্তী ফুলবাড়ীয়া উপজেলার আছিম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হযরত আলীর ছেলে।

তিনি আরো জানান, নিহত ব্যক্তির গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।

(ঢাকা টাইমস/১৮আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭১
১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন
কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান
র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের জয়জয়কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা