অবহেলিত হাওরাঞ্চলে স্বাধীনতার পর থেকে উন্নয়ন বঞ্চিত ছিল: এমপি কামরুল   

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৬, ১৮:০৯
অ- অ+

অবহেলিত হাওরাঞ্চলে স্বাধীনতার পর থেকে উন্নয়ন বঞ্চিত ছিল, এই উড়াল সড়ক বাস্তবায়ন হলে উন্নয়নের ছোঁয়ায় এই অঞ্চলের মানুষের রাতারাতি ব্যাপক পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

তিনি বলেন, পরিকল্পিত ও টেকসই সড়ক যোগাযোগের মাধ্যমে হাওরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ কমানোর পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড, জীবনযাত্রা, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য কৃষি এবং জনসেবার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে।

এমপি কামরুল বলেন, উড়াল সড়কসহ টেকসই অবকাঠামো গড়ে উঠলে রাজধানীর সাথে হাওরাঞ্চলে মানুষ সরাসরি সংযোগ হবে সড়ক পথের সুফল ভোগ করতে পারবে। আর উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যও পাবেন।

প্রকল্পের কাজ সঠিক মান বজায় রেখে নির্ধারিত সময়ে সম্পন্ন হয় তার জন্য সংশ্লিষ্টদের গুরুত্ব দিতে আহ্বান জানান।

‎মঙ্গলবার সকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকায় ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প (HAERPIIP)’-এর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন তিনি।

এর পূর্বে এলাকায় এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

‎বক্তাগণ বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে জামালগঞ্জের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার একটি বড় অংশ পূরণ হবে। এছাড়াও কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ আরও সম্প্রসারিত হবে। তার দায়িত্বশীল কর্তৃপক্ষ বিগত দিনে যেমন বিভিন্ন প্রকল্প কচছব গতিতে চলেছিল এই প্রকল্পটি যে সে রখম না হয় বরং দ্রুত গতি সম্পন্ন করে অবহেলিত হাওরাঞ্চলের মানুষের পাশে দাঁড়ায় তার জন্য আহ্বান জানান।

উড়াল সড়ক প্রকল্পের সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে জামালগঞ্জের হাওরাঞ্চলের যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। বিশেষ করে বর্ষাকালে মানুষের চলাচল সহজ হওয়ার পাশাপাশি উৎপাদিত কৃষিপণ্য দ্রুত বাজার জাতকরণ, শিক্ষা, চিকিৎসাসেবা গ্রহণ, স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

‎স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে বাস্তবায়নাধীন প্রকল্পটির আওতায় নেত্রকোনা-জামালগঞ্জ (সাচনা)-সুনামগঞ্জ সড়কের জামালগঞ্জ অংশ এবং গোলকপুর জিসি-সাচনা জিসি সড়কের উন্নয়ন ও পুনর্নির্মাণের কাজ করা হবে। হাওর এলাকার যোগাযোগব্যবস্থাকে অধিকতর টেকসই ও জনবান্ধব করার লক্ষ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক (HAERPIIP) ফেরদৌস আহমেদ, এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক বক্তব্য দেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/১৮আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭১
১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন
কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান
র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের জয়জয়কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা