মহাবীর ঈশা খাঁর ৪৯৭তম জন্মবার্ষিকী পালিত

বাংলার প্রথম স্বাধীন শাসক মহাবীর ঈশা খাঁর ৪৯৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের সহযোগিতায় বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগারের আয়োজনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল করা হয়েছে।
বক্তারা ঈশা খাঁর মৃত্যুর দিন ১৭ সেপ্টেম্বরকে সরকারিভাবে বীর ঈশা খার মৃত্যুবার্ষিকী দিবস ও তার ১৮ আগস্ট জন্মবার্ষিকীর জীবন ইতিহাস পাঠ্য বইয়ে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন। সেই সঙ্গে তাঁর স্মৃতি বিজড়িত স্থলপথ কিশোরগঞ্জ এবং করিমগঞ্জের বিভিন্ন সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের নামে নাম করণের দাবি জানিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, আমরা জুলাই যোদ্ধা সংগঠনের কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, বীর ঈশা খাঁ স্মৃতি পাঠাগার ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার এর সভাপতি আমিনুল হক সাদী। বিশেষ আলোচক ছিলেন, পা হারানো জুলাইযোদ্ধা জুনাইদ আহমেদ,কৃষকদল নেতা আব্দুল মুকিত মেনু মিয়া, মাহবুব আলম প্রমুখ।
প্রসঙ্গত, মহাবীর ঈশা খাঁ ১৫২৯ মতান্তরে ১৫৩৬ খ্রি. ১৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে জন্মগ্রহণ করেন। ১৫৮১ খ্রিস্টাব্দের পর হতে ১৫৯৯ পর্যন্ত জঙ্গলবাড়িতে অবস্থান করেন এবং ১৫৯৯ সালের ১৭ সেপ্টেম্বর গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর দুর্গে ইন্তেকাল করেন এবং সেখানেই তার বর্তমান সমাধিস্থলটি বিদ্যমান রয়েছে।
(ঢাকা টাইমস/১৮আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































