আখাউড়ার খড়মপুর মাজার দানবাক্সে সাতদিনে মিলল ১ কোটি তিন লাখ টাকা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৬, ১৯:৪৪
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শাহ সৈয়দ আহমেদ গেছুদারাজ (র.) প্রকাশ খড়মপুর মাজার শরীফের ওরস উপলক্ষে সাতদিনে উঠা ভক্তদের দানের টাকা গণণার কাজ শেষ হয়েছে। মাজারের বিভিন্ন দানবাক্স থেকে পাওয়া গেছে এক কোটি তিন লাখ ৬৫১ টাকা। এছাড়া বিভিন্ন বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ ও রূপা পাওয়া যায়।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া ও মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু এসব তথ্য নিশ্চিত করেছেন। ভক্তদের দেওয়া ওই টাকা সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা করার প্রক্রিয়া চলছে।

শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (র.) প্রকাশ শাহপীর কল্লা শহীদ মাজারের সপ্তাহব্যাপি ওরস রবিবার শেষ হয়েছে। ১০ আগস্ট থেকে শুরু হয় ওরস। ১৪ আগস্ট রাতে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। তবে ওরস উপলক্ষে মেলা আরো অন্তত এক মাস থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ওরসকে কেন্দ্র করে প্রতিদিনই মাজারে হাজার হাজার ভক্তের সমাগম হয়। নৌপথের পাশাপাশি সড়ক ও রেলপথে ছুটে আসেন ভক্তরা। ওরস চলাকালে বিশেষ করে ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এ ওরস হাজার বছরের ঐতিহ্য। এ বছর রেকর্ড সংখ্যক ভক্তের সমাগম ঘটে।

(ঢাকা টাইমস/১৮আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুবিতে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে ৪২ প্রতিষ্ঠানের শিল্প-একাডেমিয়া বৈঠক 
শ্রীপুরে হানিট্র্যাপের অভিযোগে কয়েকজনকে আটক
বলের আঘাতে আইসিইউতে আম্পায়ার
৫ দিনের জমজ কন্যাশিশু রেখে পলাতক মা, মায়ের অপেক্ষায় দুই নবজাতক!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা