শ্রীপুরে একদিনে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৬, ১৫:১৫
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে একদিনে পৃথক দুটি স্থান থেকে এক গৃহবধূসহ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর এলাকা থেকে মোছা. শান্তা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

একই দিনে উপজেলার গোসিংগা এলাকা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির মরদেহও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাতখামাইর এলাকায় গৃহবধূ শান্তা আক্তারের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, গোসিংগা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ (৩৫) নামে এক ব্যক্তি মারা গেলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

তবে পৃথক দুটি ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ ও বিস্তারিত পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

(ঢাকা টাইমস/২০আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশ থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়া সাইটের অ্যাডমিনসহ গ্রেপ্তার ২
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন
নাটালিকে ঘিরে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, কী বললেন মেলানিয়া?
এআই দিয়ে চিকিৎসকের কণ্ঠস্বর নকল করে ভুয়া ওষুধ বিক্রি, গ্রেপ্তার ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা