সুনামগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৬, ১৭:৩২
অ- অ+

সুনামগঞ্জের অপহৃত স্কুলছাত্রী উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এর সাথে জড়িত আলহাম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামি জেলা শহরে পূর্ব তেঘরিয়া এলাকার আফজাল হোসেনের ছেলে।

রবিবার (২৩ আগস্ট) সকালে সুনামগঞ্জ সদর মডেল থানায় তাকে সহ স্কুলছাত্রীকে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গত ২২ আগস্ট বিকেলে জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা ইউনিয়নের পাগলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার সদর মডেল থানার মামলা নং-২৩, ১০ আগস্ট ২০২৬ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭/৩০ মূলে সুনামগঞ্জ থেকে স্কুলছাত্রী অপহরণের ঘটনায় এজাহারনামীয় পলাতক আসামিকে আলহাম হোসেনকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম সুনামগঞ্জ সদর থানাধীন সরকারি সতীশ চন্দ্র গালর্স হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্রীর সাথে আলহাম হোসেন প্রবাসে থাকাকালে মোবাইলের মাধ্যমে সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে আলহাম হোসেনর সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করেন। পরবর্তীতে যোগাযোগ বন্ধ করে দেয়। ঘটনার প্রায় দেড় মাস পূর্বে আলহাম প্রবাস থেকে দেশে এসে পুনরায় সঙ্গে যোগাযোগের চেষ্টা করে এবং স্কুলে যাওয়া-আসার পথে তাকে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করতে থাকে। এতে স্কুলছাত্রী অতিষ্ঠ হয়ে বিষয়টি তার পরিবারের সদস্যদের অবহিত করলে তার পরিবারের লোকজন উত্ত্যক্ত না করার জন্য আলহামকে অনুরোধ করেন। এতে সে ভিকটিমের পরিবারের লোকজনদের উপর ক্ষিপ্ত হয়ে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভিকটিমকে অপহরণ করার হুমকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় গত ৮ আগস্ট রাত আনুমানিক ৮টার সময় ভিকটিম বসতঘরের সামনে হাঁটাহাঁটি করার জন্য বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আলহামসহ অন্যান্য বিবাদীদের সহযোগিতায় ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে বাড়িতে দেখতে না পেয়ে তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তাকে কোথাও খুঁজে পাননি। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সুনামগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

র‍্যাব-৯ অতিঃ পুলিশ সুপার মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ এর সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে এবং উদ্ধারকৃত ভিকটিমকে সুনামগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকা টাইমস/২৩আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাকরিচ্যুত ফরিদা কীভাবে এখনো ডিএমপির যুগ্ম কমিশনার?
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ৮৩৯
জামালপুরে জানালা দিয়ে পানি চাইল শিশুরা, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ
শুধু অবকাঠামো নয়, শিক্ষার গুণগত ও মানবিক উন্নয়ন করতে হবে: ডেপুটি স্পিকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা