নরসিংদীতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা পিয়াল গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৬, ১৯:২৩
অ- অ+

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি মো. এহসান উল্লাহ পিয়ালকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সকালে বেলাবো বাজারের সোনালী ব্যাংক-সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এহসান উল্লাহ পিয়াল নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া নামাপাড়া গ্রামের মৃত জহিরুল হক (ওরফে উল্লাহ) ও মোছা. খাদিজা বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পিয়াল বেলাবো বাজারের সোনালী ব্যাংক-সংলগ্ন এলাকায় অবস্থান করছেন-এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বেলাবো থানায় দায়েরকৃত মামলায় পিয়ালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের (সংশোধনী-২০১৩) ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় করা হয়।

​বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, নির্দিষ্ট মামলায় পিয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে নির্ধারিত সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

(ঢাকা টাইমস/২৩আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপরে, কালীগঞ্জে বাঁধে ফের ভাঙন
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮
সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টা থাকবে: ধর্ম প্রতিমন্ত্রী
গ্রেড-১ পেলেন অতিরিক্ত আইজিপি আকরাম হোসেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা