চট্টগ্রামে পুকুরে ডুবে প্রাণ গেল ২ মাদরাসাশিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৬, ১৬:০৪
অ- অ+

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ঘরের সামনে মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ সুন্দরপুর এলাকার ৮ নং ওয়ার্ডের সিকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— দক্ষিণ সুন্দরপুর গ্রামের সিকদার বাড়ির প্রবাসী জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাহেদ (৮) এবং একই বাড়ির প্রবাসী আব্দুল শুক্কুরের ছেলে মো. তাসিন (৮)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। দুজনেই স্থানীয় এককুলিয়া দারুস সুন্নাহ নূরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতদের বাবারা সম্পর্কে আপন ভাই এবং দুজনেই বর্তমানে প্রবাসী।

এদিকে একই সঙ্গে দুই সন্তানের এমন আকস্মিক মৃত্যুর খবর পাওয়ার পর, তাদেরকে শেষবার একনজর দেখতে প্রবাস থেকে জরুরি ভিত্তিতে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন দুই প্রবাসী ভাই জাহাঙ্গীর ও আব্দুল শুক্কুর।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. ইমরান বলেন, দুপুরে মাদরাসা থেকে ফেরার পর তারা চারজন শিশু একসঙ্গে মসজিদের পুকুরে গোসল করতে নেমেছিল। গোসলের একপর্যায়ে হঠাৎ করেই জাহেদ ও তাসিন গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। তাদের সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকার শুনে আমরা আশপাশের মানুষ দ্রুত পুকুরে ঝাঁপিয়ে পড়ি। পানি থেকে যখন দুজনকে উদ্ধার করি, তখন একজন ঘটনাস্থলেই মারা গিয়েছিল। অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। উদ্ধারের পর তাদেরকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নেত্রকোনায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার
সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন
হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩১
যমুনায় ধরা পড়ল ৪১ কেজির বাগাড়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা