বগুড়ায় আহত মুরগি নিয়ে বিচা‌রের দাবিতে থানায় গৃহবধূ 

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৬, ২২:২৮
অ- অ+

বগুড়ার গাবতলীতে পালিত একটি মুরগিকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তার মালিকের ভাসুরের বিরুদ্ধে। এ ঘটনার বিচার এবং আহত মুরগিটির চিকিৎসার দাবিতে সেটিকে সঙ্গে নিয়ে থানায় হাজির হয়েছেন শম্পা রানী নামে এক গৃহবধূ। ব্যতিক্রমী এ ঘটনায় এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে।

শম্পা রানী গাবতলী উপজেলার ধনঞ্জয় গ্রামের বাসিন্দা। তার অভিযোগ, বাড়িতে পালন করা ডিমপাড়া একটি মুরগির মাথায় লাঠি দিয়ে আঘাত করেন তার ভাসুর। এতে মুরগিটি গুরুতর আহত হয়ে পড়ে। পরে এর নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে থাকে।

শম্পা রানী বলেন, মুরগিটিকে কেন আঘাত করা হয়েছে, তা জানতে চাইলে তার ভাসুর তাকে উল্টো মুরগিটি জবাই করে ফেলার কথা বলেন। এতে তিনি ক্ষুব্ধ হন। পরে আহত মুরগিটির চিকিৎসা এবং ঘটনার বিচার চেয়ে সেটিকে সঙ্গে নিয়ে গাবতলী মডেল থানায় যান।

গাবতলী মডেল থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শম্পা রানী আহত মুরগিটি নিয়ে থানায় এসে মৌখিকভাবে অভিযোগ করেছেন। মুরগিটির চিকিৎসার জন্য তাঁকে দ্রুত উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

(ঢাকা টাইমস/২৯আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবশেষে ঘাটাইল হাসপাতালের টিএইচওকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি
মিরাজ শেখ ইস্যুতে সরকারি বাহিনীর সম্পৃক্ততার প্রমাণ মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
অবৈধ স্লিপার বাস বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ, অটোরিকশা চলাচলে হবে পৃথক নীতিমালা
জরাজীর্ণ ভবনে পাঠদান, ঝুঁকিতে সাতক্ষীরার ২৫০ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা