হিলি বন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ          

দিনাজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৬, ১৬:২৯
অ- অ+

দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা।

তবে এ কারণে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

রবিবার (৩০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল।

তিনি জানান, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় ভারতের হিলি স্থলবন্দর কিছুটা পিছিয়ে পড়েছে। এ কারণে ভারতীয় হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এ বন্দর দিয়ে কোনো পণ্য রপ্তানি না করার এবং বাংলাদেশ থেকে পণ্য আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, ভারতীয় ব্যবসায়ীদের এ সিদ্ধান্তের কারণে হিলি স্থলবন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাহিলি স্থলবন্দরের অভ্যন্তরীণ অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।

এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্যবসায়ীক বিরোধের জেরে নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে লাঞ্চিত করার অভিযোগ 
‌‘আইফোন কিনতে’ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করলেন বাবা
মক্কা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সাফারি পার্কের কর্মচারীদের বিরুদ্ধে দর্শনার্থীদের মারধরের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা