১১২ বছরের ঐতিহ্যবাহী রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬, ১২:৩৩
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১১২ বছরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘আর বি সি স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর প্রতিষ্ঠাতা কমিটি গঠন করা হয়েছে। কাজী মাফুজুল হক বাবলুর সভাপতিত্বে রাজধানীর উত্তরার ফাউন্ডারস ক্লাবে সংগঠনটির সাধারণ সভায় দুই বছরের জন্য সাইফুর রহমানকে সভাপতি ও মাহমুদুল ইসলাম মিলটনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। অ্যালামনাইয়ের শৃঙ্খলা, পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাস করা শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

নতুন কমিটিতে মিয়া লুৎফর রহমানকে প্রধান উপদেষ্টা ও প্রভাস চন্দ্র বিশ্বাস, নওশের আলী, কাজী মাফুজুল হক বাবলু, শাজাহান ফকির, নিরুল মিয়া, দেবদুলাল চক্রবর্তী, তৌহিদুল ইসলাম লিপন, বদরুল ইসলাম, মো. সেলিম হোসেন নিলু, আবু তালেব মোল্লা, মিয়া নাসির, পারভেজ খসরু ডুপ্লু ও এমদাদুল হক মিলনকে উপদেষ্টা করা হয়েছে। পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পেয়েছেন কমল সাহা, কাজী হাফিজ, হাফিজুর রহমান মোল্লা ও মোস্তাফিজুর রহমান।

কমিটির সভাপতি হয়েছেন সাইফুর রহমান। সিনিয়র সহ-সভাপতি শেখ শাজাহান, সহ-সভাপতি নজরুল ইসলাম, মিয়া মাসুদ ও আসাদুজ্জামান। সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম মিলটন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার নাসিরউদ্দিন ও খন্দকার সাজ্জাদ।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম মৃধা, সহ-অর্থ সম্পাদক বিষ্ণু সাহা, দপ্তর সম্পাদক মাহমুদুল ইসলাম মিলটন (অতিরিক্ত দায়িত্ব), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ হাসান, শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক জাহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক তৌহিদ আলম মিন্টু (সহসভাপতি মর্যাদা), অনুষ্ঠান ও পুনর্মিলনী সম্পাদক রোমানুজ্জামান রোমান, তথ্য ও আইটি সম্পাদক মাহাবুবুর রহমান মিয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রবিউল সিকদার এবং নারী বিষয়ক সম্পাদক নিলুফা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফারুক হোসেন, বদিউজ্জামান বাবু, ছিদ্দিক ফকির, বাবুল আহমেদ, শের আলম, আবুল কালাম পিপুল, আরমান খান মন্জুর, মিরন মৃধা, গোলাম কুদ্দুছ জিতু, মোয়াজ্জেম সিকদার, কামরুল ফকির, তৈয়বুর রহমান, ইমরান মোল্লা ও মঞ্জুরুল ইসলাম।

(ঢাকাটাইমস/৩১ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশু আছিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল
ঈশ্বরদী ইপিজেড: রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগে বদলে যাচ্ছে ঈশ্বরদীর অর্থনীতি
র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা