ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬, ১৪:৩১
অ- অ+

ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালকসহ আরও চারজন আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ত্রিশাল থেকে একটি সিএনজি অটোরিকশা বালিপালার দিকে এবং বিপরীত দিক থেকে একটি ট্রাক ত্রিশালের দিকে আসছিল। ঠাকুরবাড়ি মোড় এলাকায় পৌঁছালে যান দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর দুই যাত্রী মারা যান।

নিহত দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের বয়স আনুমানিক ৩৫ ও ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তারা সিএনজি অটোরিকশাটির যাত্রী ছিলেন।

দুর্ঘটনায় আহত চারজন হলেন— সিএনজিচালক ফয়জুল (৩৪), রুবেল (৩০), হৃদয় (২২) ও নাবিল (২২)। তাদের মধ্যে ফয়জুল ও রুবেলকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হৃদয় ও নাবিল ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ জানান, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

(ঢাকা টাইমস/৩১আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুদি দোকানি হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩
জামালপুরে নারীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
আফগানিস্তানে ট্রিলিয়ন ডলারের বিরল খনিজ সম্পদ, যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের প্রস্তাব তালেবানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা