হাটহাজারীতে দেশীয় প্রযুক্তিতে তৈরি ৪ পিস্তল ও পেনগান উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১
অ- অ+

চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চারটি পিস্তল ও একটি পেনগান উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র তৈরির একটি ওয়ার্কশপের সন্ধান পেয়ে সেটিও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই অস্ত্রধারীর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি অস্ত্র তৈরির ওয়ার্কশপে অভিযান চালানো হয়। সেখান থেকে অস্ত্র তৈরিতে ব্যবহৃত একটি লেদ মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। অস্ত্র তৈরির সঙ্গে জড়িত আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, অস্ত্র তৈরির চক্রটির মূল হোতা হিসেবে জনৈক ওসমানের নাম পাওয়া গেছে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্ত্র তৈরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকা টাইমস/১সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপগঞ্জে দিনে-দুপুরে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই
পুলিশে রদবদল: কে কোথায় গেলেন
৯ জেলা ও মহানগর কমিটি স্থগিত করল এনসিপি
মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি ডাবলু-সম্পাদক পলাশ