গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪২| আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৮
অ- অ+

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় মাইক্রবাস চালক ও মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছেন। পৃথক এ দুর্ঘটনায় আহতও হয়েছেন এক প্রতিবন্ধী শিশুসহ দুজন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে পলাশবাড়ি ও সাদুল্লাপুরের পৃথক দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ঠাকুরগাঁও সদরের বাঁশঝাড় এলাকার ফয়জার আলীর ছেলে মাসুদ রানা। মাসুদ রানা দুর্ঘটনার কবলে পড়া হেলথ কেয়ার ওষুধ কোম্পানির মাইক্রবাসটির চালক ছিলেন। এতে আহত অপরজনের নাম সামিউল ইসলাম। সামিউল হেলথ কেয়ার ওষুধ কোম্পানির সেলস ম্যানেজার ছিলেন।

অন্যদিকে, সাদুল্লাপুর উপজেলার সাদুল্লাপুর-নলডাঙ্গা সড়কের পশ্চিমপাড়া মার্কাস মসজিদের সামনে বাসের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল চালক গোলাম রব্বানী। গোলাম রব্বানী সাদুল্লাপুর সরকারি কলেজের হিসাবরক্ষক ছিলেন। এতে আহত হয়েছেন তার

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা আলহামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধায় ফিরেছিলো। অপরদিকে হেলথ কেয়ার ওষুধ কোম্পানির একটি মাইক্রবাস পলাশবাড়ির দিকে যাচ্ছিলো। পথে গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গার মাঝিপাড়া এলাকায় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক মাসুদ রানার মৃত্যু হয় এতে ওষুধ কোম্পানির সেলস ম্যানেজার সামিউল ইসলাম গুরতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতলে ভর্তি করেন।

অপরদিকে, জেলার সাদুল্লাপুরে ঢাকাগামী ফাতেমা পরিবহনের একটি কোচের ধাক্কায় সাদুল্লাপুর সরকারি কলেজের গোলাম রব্বানী হিসাবরক্ষক নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা তার প্রতিবন্ধী শিশু সন্তান আহত হয়। একইদিন সকাল ৯ টার দিকে উপজেলার সাদুল্লপুর-নলডাঙ্গা সড়কের পশ্চিমপাড়া মার্কাস মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, ফাতেমা পরিবহনের কোচটি ঢাকা যাচ্ছিল। দুর্ঘটনার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সঙ্গে বাসটির ক্রসিং হচ্ছিল। এসময় রাস্তার পাশে জমে থাকা কাদা-পানিতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে পড়ে বাসটির সঙে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী গোলাম রব্বানীর মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া এ সময় মোটরসাইকেলে থাকা তার প্রতিবন্ধী শিশুটি ছিটকে পড়ে আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ দুর্ঘটনায় উত্তেজিত স্থানীয়রা বাসটি ভাঙচুরের চেষ্টা করেন। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ায় বাসটি রক্ষা পায়।

গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের দুর্ঘটনা স্থলে থাকা পলাশবাড়ি থানার এসআই হারুন সাড়ে ১১ টার দিকে বলেন, দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে পলাশবাড়ির থানায় নেওয়া হয়েছে। জমিতে পড়া বাসটি উদ্ধারে কাজ চলছে। উদ্ধার করা হলে দুর্ঘটনার কবলে পড়া বাস ও মাইক্রবাসটি থানায় নেওয়া হবে।

অপরদিকে, সাদুল্লাপুর থানার ওসির দায়িত্বে থাকা এসআই আবু তালেব বলেন, মোটরসাইকেল চালক গোলাম রব্বানীর মাথা থেতলে ঘটনাস্থলেই মারা গেছেন। তার প্রতিবন্ধী শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল-হ্যান্ডকাফসহ পাঁচজন গ্রেপ্তার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ
ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে সরকারের সঙ্গে আইডিবির বিলিয়ন ডলারের চুক্তি
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মাছ অবমুক্ত করলেন আরডিএ চেয়ারম্যান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা