যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, ২ জন নিহত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭
অ- অ+

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনো শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সিয়েরা স্কাই পার্ক বিমানবন্দরের কাছে ব্লাইথ এভিনিউ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফ্রেসনো ফায়ার বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএনআই নিউজ।

ফ্রেসনো ফায়ার বিভাগ জানায়, দুর্ঘটনায় আহত দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে ফ্রেসনো পুলিশ বিভাগ, ফায়ার সার্ভিস, কাউন্টি শেরিফের কার্যালয় এবং নর্থ সেন্ট্রাল ফায়ার বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করেন।

এদিকে বিমান বিধ্বস্তের কারণে আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহও সাময়িকভাবে ব্যাহত হয়। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি (পিজিই) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে। পরে স্থানীয় বাসিন্দাদের বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়।

হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

(ঢাকাটাইমস/৬ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4