অনলাইন জুয়া খেলার সময় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫২
অ- অ+

মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রকাশ্যে অনলাইন জুয়া (বেটিং) খেলার অভিযোগে মো. জহিরুল ইসলাম (৩০) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষীবিলাশ এলাকার কালিমন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব। তিনি ষোলঘর ইউনিয়নের পাকিয়াপাড়া এলাকার হেলাল বেপারীর ছেলে।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এবং সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলীসহ পুলিশের একটি দল অংশ নেয়।

পুলিশের দাবি, অভিযান চলাকালে জহিরুল ইসলাম প্রকাশ্যে অনলাইন জুয়া (বেটিং) খেলছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকা টাইমস/১৪সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩২
দিনাজপুরে ১৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা 
সাউথ পয়েন্ট কলেজের ভবন থেকে পড়ে আহত অমিতের মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা