কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৬, ১৩:২৮
অ- অ+

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় হামিম মল্লিক (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হামিম মল্লিক গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের গদাইখালী এলাকার ইলিয়াস মল্লিকের ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি জানান, ঢাকা থেকে খুলনাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে উপজেলার মিল্টন বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক হামিম মল্লিক ঘটনাস্থলেই মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তুরাগে পারিবারিক কলহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক
বিদ্যুৎ ব্যবহারের পরিসংখ্যানে দারিদ্র্যের প্রকৃত চিত্র নির্ধারণ কঠিন: রিজভী
শাকিল হত্যা: দায়িত্বে অবহেলার অভিযোগে ওসি আব্দুল হান্নানকে প্রত্যাহার
মা হারালেন চিত্রনায়িকা পপি