লোক দেখানো ভারত বিরোধিতার নামে জামায়াত ভণ্ডামি করছে: আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৬, ১৩:২৪
অ- অ+

লোক দেখানো ভারত বিরোধিতার নামে জামায়াতে ইসলামী ভণ্ডামি করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে আবু হানিফ বলেন, জামায়াতে ইসলামী একটি নিবন্ধিত রাজনৈতিক দল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করলেও বর্তমানে জামায়াত একটি বিরোধী দল। রাজনৈতিক দল হিসেবে অন্য দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ বা বৈঠক করাটাকে তিনি নেতিবাচক হিসেবে দেখছেন না।

তিনি উল্লেখ করেন, সম্প্রতি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠক হয়েছে। এই বৈঠককে স্বাভাবিক কূটনৈতিক বা রাজনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দেখার সুযোগ রয়েছে।

তবে প্রশ্ন রেখে তিনি বলেন, "কিন্তু প্রশ্ন হলো, প্রকাশ্যে ভারতবিরোধী বক্তব্য দিয়ে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা, মানে উপর দিয়ে ভারতবিরোধিতা, তলে তলে ভারতের ‘র’-এর সঙ্গে বৈঠক করছে, এ কেমন দ্বৈতনীতি?"

রাজনীতিতে যোগাযোগ থাকতেই পারে উল্লেখ করে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, প্রকাশ্য বক্তব্য ও গোপন তৎপরতার মধ্যে এতটা বৈপরীত্য থাকলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। জামায়াত যদি ভারতের সঙ্গে যোগাযোগকে স্বাভাবিক মনে করে, তাহলে প্রকাশ্যেও তাদের অবস্থান স্পষ্ট করা উচিত।

লোক দেখানো ভারত বিরোধিতার নামে জামায়াত একদিকে দ্বৈতনীতি ও অন্যদিকে আড়ালে যোগাযোগ করছে উল্লেখ করে এ ধরনের দ্বিচারিতা থেকে দলটির সরে আসা উচিত বলে মন্তব্য করেন আবু হানিফ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদ্যুৎ ব্যবহারের পরিসংখ্যানে দারিদ্র্যের প্রকৃত চিত্র নির্ধারণ কঠিন: রিজভী
শাকিল হত্যা: দায়িত্বে অবহেলার অভিযোগে ওসি আব্দুল হান্নানকে প্রত্যাহার
মা হারালেন চিত্রনায়িকা পপি
শাকিলের জানাজায় এমপি আব্দুল আজিজকে ঘিরে উত্তেজনা, শপিংমলে ভাঙচুর-লুটপাট