পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০
অ- অ+

সাহস ও বীরত্বপূর্ণ কর্মকাণ্ড, জনসেবায় অনন্য অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার সুষ্ঠু তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) ২০২৫ পদকে ভূষিত হয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

তাঁর এ গৌরবময় অর্জনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পরিবারে আনন্দ ও উৎসবের আবহ তৈরি হয়েছে। আরএমপির কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফদের পক্ষ থেকে পুলিশ কমিশনারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

আরএমপি পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, পিপিএম-সেবা পদক অর্জন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের কর্মনিষ্ঠা, সাহস, দক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতি। তাঁর এই অর্জন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের জন্যও গৌরবের।

এদিকে, পুলিশ কমিশনারের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পরিবার। (ঢাকা টাইমস/২১সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে সার মজুতের কারণে জামায়াত নেতার পদ বাতিল 
ফের বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকা
১৭ বছর ধরে লিমনের চলাচল নিয়ন্ত্রণে শিকল, প্রয়োজন চিকিৎসা ও সহায়তা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক